ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

নারায়ণগঞ্জে কেক কাটা ও খাবার বিতরণের মধ্য দিয়ে জান্নাতুল ফেরদৌসের জন্মদিন পালন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) কার্যালয়ে কেক কাটা ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে জান্নাতুল ফেরদৌসের জন্মদিন উদযাপন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর চাষাঢ়াস্থ আবেদিন ভিলায় অবস্থিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির (এনজেইউ) কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন।

এ সময় উপস্থিত ছিলেন এনজেইউ’র সভাপতি শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক, রুদ্রবার্তার সম্পাদক শাহ আলম, সেকেন্দার মাস্টার, সুজন, ফটোসাংবাদিক ওয়ারদে রহমান, উজ্জ্বল, কামালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

কেক কাটার পর চাষাঢ়া রেলস্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত অসহায় পথচারী ও এতিমদের মাঝে জান্নাতুল ফেরদৌসের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।

জন্মদিন উপলক্ষে জান্নাতুল ফেরদৌস বলেন, মানুষের পাশে থাকার চেষ্টা করি। সবার দোয়া চাই যেন সমাজের অসহায় মানুষের জন্য আরও কাজ করতে পারি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক কাজের মাধ্যমে জন্মদিন উদযাপন একটি ইতিবাচক দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা বাড়াবে।

এনজেইউ নেতৃবৃন্দ জান্নাতুল ফেরদৌসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

নারায়ণগঞ্জে কেক কাটা ও খাবার বিতরণের মধ্য দিয়ে জান্নাতুল ফেরদৌসের জন্মদিন পালন

আপডেট সময় : ০৯:৩৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬