ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার ৫ জন আটক : জড়িতদের শাস্তির দাবি পটিয়া মাদরাসার মুহতামিমকে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন যশোরে শিশু আদালতের উদ্বোধন বেনাপোলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ষ্টেশন দখলের জন্য আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি আমতলীতে  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই টেকনাফ হ্নীলায় নুর আহমদ আনোয়ারীর পথসভা পটিয়ায় দিনব্যাপী গণসংযোগে  এনাম: শিক্ষা,ক্রীড়া,কর্মসংস্থান  ও সুশাসনের অঙ্গীকার দ্রুতগতির বাসের ধাক্কা: টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি যশোরের ৬ আসনে ৩০২ গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে সিসি ও পুলিশের বডি ক্যামেরা চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

দ্রুতগতির বাসের ধাক্কা: টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন—টমটম চালক সাবের মিয়া (লালু)। তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নাটমোড়া পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও টমটম জব্দ করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের দাবি, সড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও নিয়মিত নজরদারি নিশ্চিত না হলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন হয়ে পড়বে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শহরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার

দ্রুতগতির বাসের ধাক্কা: টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬

আপডেট সময় : ০৪:১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬