মনির হোসেন,যশোর প্রতিনিধি:যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ভোর রাতে ৪টার দিকে রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরের বারান্দা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলস্টেশনের সামনের টাওয়ারের পাশে অবস্থিত রেলওয়ের পরিত্যক্ত একটি কোয়ার্টারে তল্লাশি চালানো হয়।
এ সময় কোয়ার্টারের বারান্দা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তীতে র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রতিনিধির নাম 



















