ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শা উপজেলায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি’র নির্বাচনী সমাবেশ নারায়ণগঞ্জ-৩ বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  মতলব উত্তরে প্রচার প্রচারণা ও নির্বাচনী করণীয় বিষয়ক যুবদলের মতবিনিময় সভা ঠাকুরগাঁওকে আঞ্চলিক উন্নয়ন কেন্দ্রে রূপ দিতে তারেক জিয়ার তিন প্রতিশ্রুতি গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক রংপুরের শিক্ষার উজ্জল নক্ষত্র প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল হক আর নেই নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়ি পাল্লার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা রামগড়ে ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে বিএনপির উঠান বৈঠক “শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতি  সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে সুমন মুন্সী‘র প্রচারণা  শহরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার

নারায়ণগঞ্জ-৩ বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এ কর্মসূচি শুরু হয়। গণসংযোগ কার্যক্রমটি সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ১০ তলা এলাকা থেকে শুরু হয়ে পাইনাদী নতুন মহল্লা হয়ে সিআই খোলা এলাকায় গিয়ে শেষ হয়।

‎কর্মসূচি চলাকালে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে এবং গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

‎গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিটি বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ (রেজি: নং বি-২০৭৫)-এর উদ্যোগে আয়োজন করা হয়। এতে সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোঃ বাবু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনসুর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল মৃধা এবং কোষাধ্যক্ষ মোঃ বাচ্চু মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

‎কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার আজ সংকটের মুখে। এই অবস্থা থেকে উত্তরণে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, আজহারুল ইসলাম মান্নান একজন সৎ, সাহসী ও জনগণের প্রতি দায়বদ্ধ নেতা, যিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

‎এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মোঃ বাবু মিয়া বলেন, আজকের এই গণসংযোগ কর্মসূচি প্রমাণ করে যে সাধারণ মানুষ পরিবর্তন চায়। তিনি বলেন, আজহারুল ইসলাম মান্নান একজন সৎ ও সাহসী নেতা হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শা উপজেলায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি’র নির্বাচনী সমাবেশ

নারায়ণগঞ্জ-৩ বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

আপডেট সময় : ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬