ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক রাজধানীর পথে চট্টগ্রাম: বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিলেন অর্থমন্ত্রী পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এম,পি কে গণ সংবর্ধনা শীলখালী চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ ৫৫ জন উদ্ধার কুমিল্লায় তিন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজ জন্মভূমিতে প্রতিমন্ত্রী অমিতের আবেগঘন প্রত্যাবর্তন, উৎসবের আমেজ মাতৃভাষা দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ যশোরের শার্শার গাতিপাড়ায় পল্লী চিকিৎসক আল-আমিন খুন

মাতৃভাষা দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ (ফেব্রুয়ারি) দেশের সর্ব বৃহত্তমস্থল বন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। রোববার (২২ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে দু‘পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি ঘোষনা করায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। সে কারণে এ পথে কোন আমদানি-রফতানি কার্যক্রম হবে না। রোববার সকাল থেকে পূনরায় এ পথে আমদানি-রফতানি চলবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, শনিবার এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসের ও কার্যক্রম শনিবার বন্ধ থাকবে। রোববার সকাল থেকে স্বাভাবিক নিয়মে সব কার্যক্রম চালু থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক রাজধানীর পথে চট্টগ্রাম: বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিলেন অর্থমন্ত্রী

মাতৃভাষা দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

আপডেট সময় : ০২:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬