ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের অভিযোগে স্যান্ডরিংহাম এস্টেটে তার অস্থায়ী বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে চলমান তদন্তের মধ্যেই এ পদক্ষেপ নেয়া হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি অফিসে দায়িত্ব পালনকালীন অসদাচরণ করেছেন সন্দেহে ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। দেশটির পুলিশের কর্মকর্তারা বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে, থেমস ভ্যালি পুলিশ বলেছে, সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে তথ্য ভাগাভাগির বিষয়ে ওই অভিযোগ করা হয়েছে।

তবে ৬৬ বছর বয়সী অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। থেমস ভ্যালি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‌‌‘‘তদন্তের অংশ হিসেবে আমরা আজ (১৯/২) নরফোকে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণ করেছেন সন্দেহে গ্রেপ্তার করেছি। পাশাপাশি বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি পরিচালনা করা হচ্ছে।’’

‘‘এই মুহূর্তে ওই ব্যক্তি পুলিশ হেফাজতেই রয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশ করা হবে না। মামলাটি এখন সক্রিয় অবস্থায় রয়েছে। তাই আদালত অবমাননার ঝুঁকি এড়াতে যেকোনও ধরনের তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত’’, বলে বিবৃতিতে জানিয়েছে থেমস ভ্যালি পুলিশ।

থেমস ভ্যালি পুলিশের সহকারী চিফ কনস্টেবল অলিভার রাইট বলেছেন, ‘‘সতর্কতার সঙ্গে পূর্ণাঙ্গ পর্যালোচনার পর আমরা সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬