ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

যশোরে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বাতিল ২৭৮৮

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে পোস্টাল ব্যালটে ভোটের সাড়া মিলেছে। ভোট গণনার পূর্ব পর্যন্ত জেলা বা দেশের বাইরে থাকা ২৪ হাজার ৭২১ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয় ২৭৮৮ ভোট। এতে ৮২ শতাংশ ভোট পড়েছে। এতথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা প্রতিনিধি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের।

এই কর্মকর্তা জানান, যশোরের যেসব ভোটার জেলার বাইরে বা বিদেশে আছেন নির্বাচন কমিশন থেকে তাদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার রেজিস্ট্রেশন করার সময় নির্ধারণ করে দেয়া হয় ২৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে তারা অনলাইনে রেজিস্ট্রেশন করেন। যশোরের ৩০ হাজার ১৮৯ ভোটার। রেজিস্ট্রেশন করার পর নির্বাচন কমিশন থেকে তাদের কাছে ডাক যোগে পোস্টাল ব্যালট পাঠিয়ে দেয়া হয়।

নির্দেশনা দেয়া পোস্টাল ব্যালট পাওয়ার পর থেকে ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত ভোট দিয়ে ডাক যোগে পোস্টাল ব্যালট পাঠান। ভোট গণনার পূর্ব পর্যন্ত ডাক যোগে এ ব্যালট আসে। গণনার পর জানা যায়, রেজিস্ট্রেশনকারী ৩০ হাজার ১৮৯ ভোটারের মধ্যে ২৪ হাজার ৭৩৭ ভোটার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২ হাজার ৭৮৮ ভোট বাতিল হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

যশোরে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বাতিল ২৭৮৮

আপডেট সময় : ০২:৩০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬