ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক রাজধানীর পথে চট্টগ্রাম: বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিলেন অর্থমন্ত্রী পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এম,পি কে গণ সংবর্ধনা শীলখালী চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ ৫৫ জন উদ্ধার কুমিল্লায় তিন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজ জন্মভূমিতে প্রতিমন্ত্রী অমিতের আবেগঘন প্রত্যাবর্তন, উৎসবের আমেজ মাতৃভাষা দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ যশোরের শার্শার গাতিপাড়ায় পল্লী চিকিৎসক আল-আমিন খুন

শীলখালী চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় ২০,০০০ পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

আটক ব্যক্তি মোহাম্মদ আরাফাত (২৩)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাবরং গ্রামের বাসিন্দা। তার পিতা হোসাইন আহমদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি।

বিজিবি সূত্র জানায়, একই দিন বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিডি-১১২৮ নম্বরের প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’ সন্দেহজনক সংকেত দিলে গাড়ির পিছনের সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালক মোহাম্মদ আরাফাতকে আটক করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, মাদকের উৎস ও সংশ্লিষ্ট চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দ যানবাহন এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানা-এ হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক রাজধানীর পথে চট্টগ্রাম: বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিলেন অর্থমন্ত্রী

শীলখালী চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

আপডেট সময় : ১১:০০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬