ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ দিলারা হাফিজের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মিতালী মার্কেটে স্বাধীনতা দিবসের আলোচনা সভা  ‎ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী রামগড় পাতাছড়ায় সড়ক নির্মাণে ধীরগতি, জনদুর্ভোগ চরমে জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ স্বাভাবিক রাখতে যশোর বিজিবির নজরদারি বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার উখিয়ায় একনলা বন্দুকসহ কিশোর আটক

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার অস্থির প্লেটো অঙ্গরাজ্যের রাজধানী জোসে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, এ ঘটনার জেরে গণপিটুনিতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সরকার পরিষদের ডেপুটি চেয়ারম্যান কাবিরু সানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, রোববার সন্ধ্যায় জোস নর্থ জেলায় একটি পানশালায় কয়েকজন বন্দুকধারী মোটরসাইকেলে করে এসে গুলি চালায়।
নাইজেরিয়ার জোস থেকে এএফপি এ খবর জানিয়েছে।

প্লেটো অঙ্গরাজ্যের রেড ক্রসের সেক্রেটারি নুরুদ্দিন হুসাইনি মাগাজি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি নিহতের সংখ্যা ১২ বলে জানান।

তিনি বলেন, ওই ঘটনার জেরে উত্তেজিত জনতা জড়ো হয়।

একজন স্থানীয় যুবনেতা জানায়, গণপিটুনিতে অন্তত ১০ জন নিহত হয়।

তবে সানি বলেন, এই ঘটনায় মোট নিহতের সংখ্যা ২৭ জন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২

আপডেট সময় : ১০:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬