ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস  যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই যশোর মণিরামপুর ও কেশবপুরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড, বজ্রপাতে কৃষক নিহত-১ টেকনাফে ৬ হাজার ১২৮ পিস ইয়াবা উদ্ধার টেকনাফে বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার ডিআইজির কক্সবাজার সফর কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চমেক হাসপাতাল থেকে অপারেশনের রোগী নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি জ্বালানি সংকটে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের জোরালো অভিযানে ৯ অপরাধী গ্রেপ্তার বরুড়া পয়ালগচ্ছ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চমেক হাসপাতাল থেকে অপারেশনের রোগী নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ সবুজ হোসেন, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ড থেকে সিদ্দিক হোসেন (৩২) নামে এক রোগী নিখোঁজ হয়েছেন। আজ বিকেলে হাসপাতালের পঞ্চম তলায় ড্রেসিং করাতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ সিদ্দিক হোসেন চমেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের ৩৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার একটি অপারেশন সম্পন্ন হয়। আজ বিকাল ৫টার দিকে তাকে ড্রেসিং করানোর জন্য হাসপাতালের পঞ্চম তলায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

অপারেশন পরবর্তী শারীরিক অবস্থায় তিনি কোথায় চলে গেলেন বা কোনো বিপদে পড়লেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন তার স্বজনরা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও হাসপাতালের কোথাও তার সন্ধান মেলেনি।

যদি কোনো সহৃদয় ব্যক্তি ওপরোক্ত তথ্যের ভিত্তিতে সিদ্দিক হোসেনের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে:​যোগাযোগ: +8801837028410

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস 

চমেক হাসপাতাল থেকে অপারেশনের রোগী নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি

আপডেট সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬