ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান কক্সবাজার জেলা পুলিশ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি পুলিশ লাইন্স কক্সবাজারে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার।
সফরকালে ডিআইজি কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মার্চ ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য শোনেন তিনি। এ সময় তাঁদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।
সভায় ডিআইজি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কর্মকর্তা ও ফোর্স সদস্যদের কল্যাণে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তারা, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ পরিদর্শক (তদন্ত), গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















