নিজস্ব সংবাদদাতা : করোনাকালীন সময়ে যখন সারাদেশের মানুষ চরম বিপর্যয় ও দিশেহারার মধ্যে দিন কাটাচ্ছিলেন, সেই কঠিন মুহূর্তে সিদ্ধিরগঞ্জ তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক জুয়েল।
করোনা মহামারির সময় তিনি ৭নং ওয়ার্ডসহ সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী ও নানাবিধ সহায়তা পৌঁছে দেন। তার এই মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে গভীর ভালোবাসা ও আস্থার সম্পর্ক গড়ে ওঠে। ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় ৭নং ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, ফজলুল হক জুয়েল একজন সাদা মনের মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছায়ার মতো ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে তারা বিশ্বাস করেন। করোনা পরিস্থিতিতেও তিনি মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বলে জানান তারা।
এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক জুয়েল বলেন, “রাজনীতি করা বা কাউন্সিলর নির্বাচিত হওয়ার উদ্দেশ্যে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াইনি। নিঃস্বার্থ ভালোবাসা এবং একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চিন্তা থেকেই আমি কাজ করেছি। ভবিষ্যতেও একইভাবে মানুষের পাশে থাকতে চাই।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে ফজলুল হক জুয়েল
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১১:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- ২২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















