শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) র্যাব-১১ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
জানা যায়, ফতুল্লা থানাধীন ফাজিলপুর কয়লার মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল বিক্রি করে আসছিল মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হয়।
র্যাব জানায়,বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অবৈধভাবে জ্বালানি তেল বাজারজাতকরণের বিরুদ্ধেও তাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রি, মোবাইল কোর্টে ৭ হাজার টাকা জরিমানা
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১১:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- ১৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















