ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির ছয়দফা দাবিতে যশোরে  বিক্ষোভ ও স্মারকলিপি কৃষক খেতমজুর সমিতির ৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে : প্রধানমন্ত্রী বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী শামীম আরা স্বপ্না কে অভিনন্দন জানালেন এমপি শাহজাহান চৌধুরী টেকনাফে অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসবে ইউএনও মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ১১ যশোর শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা উখিয়ার অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি আবু সিদ্দিক গ্রেফতার: র‍্যাব-১৫

উখিয়ার অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি আবু সিদ্দিক গ্রেফতার: র‍্যাব-১৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি আবু সিদ্দিককে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব জানায়, গত ১ এপ্রিল উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২৫) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই এজাহারনামীয় আসামিরা আত্মগোপনে চলে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) জানতে পারে, মামলার অন্যতম মূল হোতা টেকনাফের মোচনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছে।

এরপর সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে র‍্যাবের একটি আভিযানিক দল স্থানীয় সূত্রের সহায়তায় ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক ওরফে আবু সিদ্দিক (৩৫)-কে গ্রেফতার করে।

গ্রেফতার আবু সিদ্দিকের পিতার নাম কাদির হোসেন। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৬ এলাকার বাসিন্দা।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির

উখিয়ার অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি আবু সিদ্দিক গ্রেফতার: র‍্যাব-১৫

আপডেট সময় : ১১:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬