ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির ছয়দফা দাবিতে যশোরে  বিক্ষোভ ও স্মারকলিপি কৃষক খেতমজুর সমিতির ৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে : প্রধানমন্ত্রী বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী শামীম আরা স্বপ্না কে অভিনন্দন জানালেন এমপি শাহজাহান চৌধুরী টেকনাফে অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসবে ইউএনও মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ১১ যশোর শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা উখিয়ার অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি আবু সিদ্দিক গ্রেফতার: র‍্যাব-১৫

মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ১১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল মির্জা , টেকনাফ প্রতিনিধি: সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি বোট এবং ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রবিবার রাতে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ এই কার্যক্রম পরিচালনা করে।

​নৌবাহিনী সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল পরিচালনা করছে নৌবাহিনী। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ এপ্রিল রাত ১১টার দিকে সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট শনাক্ত করা হয়। পরবর্তীতে নৌবাহিনীর জাহাজটি দ্রুত ওই অবস্থানে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান-২’ নামক বোটটিকে চ্যালেঞ্জ করে এবং সেটি আটক করতে সক্ষম হয়।

​আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট পাওয়া যায়, যা অবৈধভাবে মায়ানমারে পাচার করা হচ্ছিল। এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করে নৌবাহিনী।

উদ্ধারকৃত বোট ও জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

​বর্তমানে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির

মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ১১

আপডেট সময় : ১১:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬