ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা যশোর হার্ট ফাউন্ডেশন মিলেছে জমি বরাদ্দ, বাস্তবায়নের পথে শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ ভয়াল ২৯ এপ্রিল: যে রাত এখনো ঘুম ভাঙায় উপকূলবাসীর মানুষদের বছর করে কারাদণ্ড নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এ র‌্যালী ও শ্রমিক সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রিদওয়ানুল আযীমের সঞ্চালনায় উক্ত র‌্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ এবং প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ¦ মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা অর্থ সম্পাদক মো: আব্দুর রহমান, সাবেক নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আমিন আহমেদ মাস্তান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা উত্তরের আমির গাজী আবুল কাশেম, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সূরা ও কর্ম পরিষদ সদস্য মাও. মজিবুর রহমান মিয়াজী, ঢাকা দক্ষিন অঞ্চলের দপ্তর সম্পাদক ও অঞ্চল পরিচালক নুরুল আমিন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো: হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, পহেলা মে শুধু পালন করলে হবে না শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।

তিনি আরোও বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে আছে, অথচ দেশের পুলিশ-সেনাবাহিনী হতে শুরু করে যাদের অর্থের অভাব নাই তারা রেশন পায় শ্রমিকরা পায় না, শ্রমিকদের জন্য রেশনিং দিতে হবে, বিনামূল্যে চিকিৎসা দিতে হবে, শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে, শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে।

প্রধান বক্তা আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ

আপডেট সময় : ০২:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬