ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা যশোর হার্ট ফাউন্ডেশন মিলেছে জমি বরাদ্দ, বাস্তবায়নের পথে শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ ভয়াল ২৯ এপ্রিল: যে রাত এখনো ঘুম ভাঙায় উপকূলবাসীর মানুষদের বছর করে কারাদণ্ড নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির

যশোর হার্ট ফাউন্ডেশন মিলেছে জমি বরাদ্দ, বাস্তবায়নের পথে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি:যশোরে হৃদরোগের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘যশোর হার্ট ফাউন্ডেশন’র জন্য জমি বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার সরকারের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।

মাত্র এক বছর বয়সী প্রতিষ্ঠানটির এ অর্জনে যশোরবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এর মাধ্যমে যশোর হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা আরেক ধাপ এগিয়ে গেল।

ফাউন্ডেশনের সভাপতি, দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমএম রশিদ বলেন, ঐতিহ্যবাহী জেলা যশোরে এখনো পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন হৃদরোগ চিকিৎসার স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে জটিল রোগে আক্রান্তদের ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে যেতে হয়। এই বাস্তবতায় বৃহত্তর যশোর অঞ্চলের জন্য একটি পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা সময়ের দাবি ছিল।

তিনি জানান, সেই লক্ষ্যেই গত বছরের এপ্রিল মাসে খাস জমি বরাদ্দের জন্য আবেদন করা হয়। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় বেনাপোল -যশোর- কলকাতা রোডে শহরতলীর মালঞ্চী এলাকায় এক একর পাঁচ শতক জমি ফাউন্ডেশনের নামে বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জমি বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জমির রেজিস্ট্রি শেষে ফাউন্ডেশনের নির্বাহী কমিটির কাছে কাগজপত্র হস্তান্তর করা হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা জানান, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি শহরের এমকে রোডে অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির প্রথম সভার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অনুমোদন, গঠনতন্ত্র প্রণয়ন, সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন এবং বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করা হয়। জমি বরাদ্দ পাওয়াকে তিনি একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এদিকে, জমির কাগজপত্র হস্তান্তরের সময় জেলা প্রশাসকের দপ্তরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহাসিক এ মুহূর্তে ফাউন্ডেশনের পক্ষ থেকে মিষ্টিমুখের আয়োজন করা হয়।

এসময় জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, ডেপুটি কালেক্টর রেভিনিউ) বাসুদেব কুমার মালো উপস্থিত ছিলেন। হার্ট ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব শফিউল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী চিন্ময় সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, সদস্য রফিকুল ইসলাম আরজু, তবিবর রহমান, আতিয়ার রহমান, খান তাজ উদ্দিন, শ্রাবস্তী আহমেদ, অধ্যক্ষ মাহাবুবুর রহমান প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা

যশোর হার্ট ফাউন্ডেশন মিলেছে জমি বরাদ্দ, বাস্তবায়নের পথে

আপডেট সময় : ০২:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬