ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন আটক

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

র‍্যাব সূত্রে জানা যায়, রোববার (৩ মে) রাত সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২ এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ৩ জনকে আটক করা হয়। তবে এ সময় একজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদক থাকার তথ্য নিশ্চিত হলে তাৎক্ষণিক তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৭০ বোতল ইসকফ সিরাপ এবং একটি কার্টুন থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন— আহমদ আলী (২৪), লিয়াকত আলী (২৮) ও আরমান আলী (১৯)। তারা সবাই কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন আটক

আপডেট সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬