ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে নারী আটক “জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবিরের মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে যশোরে অবহিতকরণ সভা অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সূর্য্যপাশা গ্রামে রাস্তা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর ভুক্তভোগী মো. মুনিম মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন— আব্দুল মিয়া, ইমরান মিয়া, মিতায়েফ মিয়া, মিজান মিয়া, রোজিনা বেগম ও পাপড়ী বেগম।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, গত ১৬ জুন দুপুর আনুমানিক ১টার দিকে বিরোধপূর্ণ জমিতে থাকা একটি সুপারি গাছ উপড়ে ফেলা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্বের বিরোধের জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মো. মুনিম মিয়ার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় মো. মুনিম মিয়া, মামুন মিয়া এবং সেলিনা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে মামুন মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ প্রেরণ করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তিনি আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ

আপডেট সময় : ০৬:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬