ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে “মায়ের দোয়া এন্টারপ্রাইজ” বালুর গদির উদ্বোধন রিয়াদে বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত, সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় যুবদল নেতা কামাল ও নোয়াখালী ফোরামের সৌজন্য সাক্ষাৎ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে নিয়ে কুরুচিপূর্ণ মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস টেকনাফে এজাহারনামীয় আসামি গ্রেপ্তার বরুড়ার কৃতী সন্তান মোরতাজুল করিম খন্দকার বাদরু হলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মনির হোসেন যশোর প্রতিনিধি :-যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে আনোয়ারা বেগম (৫৮) নামে এক নারীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মামুনুর রশিদ ওরফে মামুনের (৪৫) বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মামুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত আনোয়ারা বেগম বাজে দুর্গাপুর গ্রামের মৃত আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মামুন লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে শিক্ষক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুনের আগে দু’টি বিয়ে হয়েছিল। উভয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। মায়ের সঙ্গে এ নিয়ে মামুনের বিরোধ ছিল বলে স্থানীয়রা জানান। এর আগেও পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছিল। স্থানীয়দের ভাষ্য, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে থাকতেন না। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়িতে ফেরেন। পুলিশ ও স্থানীয় সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেলে বাড়িতে ফিরে মায়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন ধারালো বটি দিয়ে মাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মামুন ঘটনাস্থল থেকে সরে যান। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মামুন পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় : ০২:৩৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬