ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলির শিকার শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান বরিশালে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, চাঁদা দাবির অভিযোগ স্বপ্নের প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ, টেকসই উন্নয়নের উদ্যোগ তুলে ধরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবক বিএনপির রাজনীতির দাবি করেছেন তুরস্কে গাছের স্থান পরিবর্তনের ভিডিও নিয়ে আলোচনা যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১ এইচএসসি ফলাফল বিপর্যয়: শিক্ষাব্যবস্থার অন্তর্নিহিত সংকট, দায়বদ্ধতা ও উত্তরণের পথ রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের প্রথম ম্যাচে বড় হার

বিচারককে নিয়ে মন্তব্যের জেরে ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিচারককে নিয়ে মন্তব্যের জেরে — সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে তলব করেছে হাইকোর্ট। বিচারককে নিয়ে অভিযোগ করার জন্য আগামী ২৬ নভেম্বর তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে বিচারককে নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জানান, হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে ব্যারিস্টার এম সারওয়ার হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে।

হাইকোর্টের আদেশ অনুযায়ী, ব্যারিস্টার এম সারওয়ার হোসেন সম্প্রতি পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি প্রেস ব্রিফিং করেন। ওই ব্রিফিংয়ে প্রমাণিত হওয়ার আগেই একজন জুডিশিয়াল অফিসারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করায় আদালতের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

হাইকোর্টের রুলে বলা হয়েছে, কেন এই প্রচারের মাধ্যমে আদালত অবমাননা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ২৬ নভেম্বর এম সারওয়ার হোসেনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, বিটিআরসিকে ওই প্রেস ব্রিফিং প্রচারের ভিডিও অনতিবিলম্বে সব অনলাইন মাধ্যম থেকে সরিয়ে ফেলার আদেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে পিরোজপুর যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো ও সুনাম ক্ষুণ্নের অভিযোগে ব্যারিস্টার এম সারওয়ার হোসেনকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে তাকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহফুজুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ নোটিশ পাঠান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলির শিকার শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান

বিচারককে নিয়ে মন্তব্যের জেরে ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

আপডেট সময় : ০৭:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬