ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু নিজ অর্থায়নে ৩০০ মিটার সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে দুই গ্রামের ১০ হাজার মানুষ টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ইলেকট্রিক শক মেশিনসহ আটক ২ ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে এলো টিয়ার গ্যাস সেলের বড় চালান, গন্তব্য যশোর ক্যান্টনমেন্ট বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড যশোরে প্রতারক চক্রের মালামাল সহ দুই সদস্য আটক গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে: আতাউর রহমান ঢালী

চিরিরবন্দরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষে পুরস্কার বিতরণ।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা শেষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গত সোমবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিন ব্যাপি আয়োজিত মেলায় উপ‌জেলা প্রশাসন হলরু‌মে দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে এলাহী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কৃষ্ণ ঘরামী, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হোসনে আরা বেগম প্রমুখ।
এ মেলায় উপজেলার ২১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। মেলায় অংশ নেওয়া বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শন করেন। অংশগ্রহণকারী জুনিয়র ও সিনিয়র গ্রুপের মাঝে স্টল, অ‌লি‌ম্পিয়াড ও কুইজের ওপর ভিত্তি করে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, “বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞানমনষ্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজেদের মেধাকে বিকশিত করতে হবে”।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু

চিরিরবন্দরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষে পুরস্কার বিতরণ।

আপডেট সময় : ০৬:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫