ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী নতুন রূপে বড় পর্দায় ফিরেছে ‘সুপারগার্ল’ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির সুদ না কমলে বিনিয়োগ বাড়বে না

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি ২নং ওয়ার্ডের আমজাদ মার্কেট এলাকায় রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৯ অক্টোবর বিকেলে ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিয়ে সচেতনতা তৈরি করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ, আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সদস্য, জাতীয় নির্বাচন কমিটি, বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, সাবেক সদস্য, জেলা বিএনপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন (সভাপতি, ২নং ওয়ার্ড যুবদল), মোহাম্মদ মোক্তার হোসেন মকতুল (সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি), মোহাম্মদ মোজাম্মেল হোসেন (সাবেক সাংগঠনিক সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি), মোহাম্মদ রাশেদুল ইসলাম বাপ্পি (যুবদল নেতা)সহ আরও অনেকে।

বক্তারা জানান, বিএনপি জনগণের দল এবং রাষ্ট্র সংস্কারের এই আন্দোলনে জনগণের সক্রিয় অংশগ্রহণই সফলতার চাবিকাঠি। আয়োজকরা উল্লেখ করেন, এই ধরনের উঠান বৈঠক নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে, যাতে ৩১ দফার বার্তা তৃণমূল পর্যন্ত পৌঁছে যায় এবং জাতীয় পরিবর্তনের ধারা গড়ে ওঠে।

অধ্যাপক মামুন মাহমুদ তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিপতিত। একদলীয় শাসনের দুঃশাসনে দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। এই ভাঙা রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে গড়ে তুলতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা যুগান্তকারী পদক্ষেপ। বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়— এটি জনগণের মুক্তির আন্দোলনের নাম। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে জবাবদিহিতা, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের প্রকৃত ভোটাধিকার। নারায়ণগঞ্জসহ সারাদেশের তৃণমূল নেতাকর্মীদের আমি আহ্বান জানাই জনগণের দ্বারে দ্বারে যান এবং ৩১ দফার বার্তা পৌঁছে দিন। এই আন্দোলন শুধুমাত্র ক্ষমতার নয়, এটি জনগণের অধিকার ও রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

আপডেট সময় : ১০:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫