ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা ১০ মিনিটের মধ্যে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন খাগড়াছড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিন সন্ত্রাসী শনাক্ত: সাদিক কায়েমের দাবি নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা হিসেবে উল্লেখ  সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মৎস্যজীবী দলের দোয়া- বিশেষ মোনাজাত বিজেপি প্রার্থীর পরাজয়ের পর টঙ্কে সড়কবাতি অপসারণের ঘটনা ঢাবি কর্মচারী ককটেল বিস্ফোরণে গুরুতর আহত সরকারের ব্যর্থতা প্রমাণিত: জামায়াত নেতা সেলিম উদ্দিনের বক্তব্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবু গ্রেপ্তার ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে

নেতাদের তেল দিয়েন না: পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজি করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেওয়া ও নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন পেশি শক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইন দ্বাড়া পরিচালিত হয়।

রাজনৈতিক দলের নেতাদের তোষামোদ করতে বারণ করে তিনি বলেন, আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে।

তিনি বলেন, অতএব এখন যার কাছে যে তেলটা আছে রিজার্ভ করে রাখবেন। পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা

নেতাদের তেল দিয়েন না: পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৪:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫