নিজস্ব প্রতিবেদক:-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশের অস্থায়ী দোকানপাট ভাঙচুর, মালামাল লুট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে। তবে অভিযুক্তদের দাবি, সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশে চলাচলের রাস্তা দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায়
সানারপাড় সাহেবপাড়া মোড় এলাকায়
এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক ও শাহনাজ অভিযোগ করে বলেন, বিএনপি নেতা ভেন্ডার ইকবাল এবং ২ নম্বর ওয়ার্ড সচিব মেহেদীর নেতৃত্বে মুকতুল ও অমিসহ ২০ থেকে ৩০ জনের একটি দল অতর্কিতভাবে বাজারে হামলা চালায়। এ সময় তারা বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অস্থায়ী দোকানপাট ভাঙচুর করে। দোকানদারদের অভিযোগ, হামলাকারীরা দোকানের মালামাল লুট ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং আগামী দুই দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দিয়ে চলে যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ভেন্ডার ইকবাল লুটপাটের বিষয়টি অস্বীকার করে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশক্রমে চলাচলের রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এর চেয়ে বেশি কিছু ঘটেনি। আমি একা যাইনি, সেখানে ওয়ার্ড সচিবও উপস্থিত ছিলেন। এ বিষয়ে নাসিক ২ নম্বর ওয়ার্ড সচিব মেহেদী বলেন, ‘সিটি করপোরেশনের প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমেই আমরা উচ্ছেদ অভিযানে গিয়েছিলাম। এর আগে এলাকায় মাইকিং করে এবং বারবার অনুরোধ করেও অবৈধ দোকানগুলো সরানো যায়নি। জনস্বার্থে আগামীকাল আসরের নামাজের পর পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৯:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- ৬১১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























