ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে বজ্রপাতে নিহত লিটনের পরিবার পেল দুই লাখ আঠারো হাজার টাকার চেক মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান কপ৩১ সম্মেলনে যশোর বেনাপোলে পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন ফারহানের অসাধারণ গোলের মাধ্যমে বাংলাদেশ ফুটবল দলের জয়

টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে কে-৯ ডগের সহায়তায় অভিযান চালিয়ে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিএনজিচালক আবুল মঞ্জুর (৪৯) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপি সংলগ্ন চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি সিএনজি নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। চালকের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মাদকদ্রব্যের উপস্থিতি শনাক্ত করে ডগটি।

পরে সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের ডান ও বাম পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্লাস্টিকের বোতল থেকে ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে সিএনজিসহ চালককে আটক করা হয়।

আটক আবুল মঞ্জুর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজি নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান

টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১

আপডেট সময় : ১০:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬