ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫ জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে পাঁচ সংগঠনের সমাবেশ শ্রমিক দলের নতুন কমিটি গঠন, আমান ও শিমুলের নেতৃত্বে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান উল্লাহ আমান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা বিশ্ব হিন্দু পরিষদের ‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি আহমদ রফিকের স্মরণসভায় বাংলা ভাষার চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হলো ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত কাইয়ূম গাজীপুরে ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার

‘ফেব্রুয়ারিতে নির্বাচন, এ নিয়ে উপদেষ্টা পরিষদের কোনো সংশয় নেই’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, আমাদের অংশগ্রহণের প্রয়োজন নেই।’

আজ শনিবার দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার ফেব্রুয়ারিতে যে তারিখ আর সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তারা একটি জবাবদিহিমূলক সরকার গঠন করবেন।

উপদেষ্টা বলেন, অতীতে সরকারের মতো হয়তো ভবিষ্যতে এ ধরনের কোনো সরকার হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা নির্বাচনের আগে একটা বিবেচ্য বিষয়। নির্বাচনের আগ পর্যন্ত যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সে চেষ্টা চলছে। নির্বাচনের সময় পুরোটাই নির্বাচন কমিশন দেখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদলকর্মী জীবন হত্যায় আরও তিন আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৫

‘ফেব্রুয়ারিতে নির্বাচন, এ নিয়ে উপদেষ্টা পরিষদের কোনো সংশয় নেই’

আপডেট সময় : ১০:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫