ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনের ওয়েব সিরিজ পদত্যাগ করলেন উরুগুয়ের প্রধান কোচ জনগণের সহায়তায় সরকার ও বিরোধী দল মিলে এলাকার সমস্যা সমাধান করা হবে যশোরের শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা বিতরণ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ ” বরুড়ায় ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায়   অংশগ্রহণ” পটিয়ার ছনহরা ইউনিয়নে সাবেক ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ কায়সার মিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, তার প্রয়াণে দেশের সংগীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।

শোকবার্তায় ফারুকী বলেন, “লালন সঙ্গীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তাঁর কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তাঁর শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে।

ফরিদা পারভীনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।”

প্রসঙ্গত, শিল্পী ফরিদা পারভীন আজ রাত ১০ টা ১৫ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক

আপডেট সময় : ১২:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫