ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বছর করে কারাদণ্ড নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ ও চুরির মামলায় ২ জন গ্রেফতার নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১ বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

ডিআইজি-এসপিসহ আরও ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের কর্মস্থল থেকে পলাতক থাকা ঊর্ধ্বতন সাত কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন বছরে তারা পদক পেয়েছিলেন। কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), চারজন পুলিশ সুপার (এসপি), দুজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও একজন পরিদর্শক।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপ-সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইতিমধ্যে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এরূপ সাতজন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

যাদের পদক প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত); রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র‌্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও এপিবিএন-১৩ তে কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।

প্রজ্ঞাপনে পদক প্রত্যাহার হওয়া এই পুলিশ সদস্যদের পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এর আগে পদক সংক্রান্ত যাবতীয় অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বছর করে কারাদণ্ড

ডিআইজি-এসপিসহ আরও ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

আপডেট সময় : ০৭:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫