ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন কক্সবাজারে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ জন ধানকাটা শ্রমিক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬” এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল বিকেলে শহিদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জমকালো ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট তারই একটি সফল উদাহরণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু খেলাধুলা নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য, দলগত মনোভাব এবং নেতৃত্বের শিক্ষা লাভ করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালু রাখা প্রয়োজন।”

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার সাধারণ জনগণ।

ফাইনাল খেলায় অংশগ্রহণকারী বালক ও বালিকা দলের খেলোয়াড়দের মাঝে ছিল প্রবল উৎসাহ-উদ্দীপনা। দর্শক সারিতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি পুরো স্টেডিয়ামকে প্রাণবন্ত করে তোলে। খেলাকে কেন্দ্র করে এক মিলনমেলায় পরিণত হয় শহিদ মঞ্জুর স্টেডিয়াম।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা তুলে দেন। এসময় উপস্থিত সবাই করতালির মাধ্যমে ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

স্থানীয়রা মনে করছেন, অনুষ্ঠানটি আড়াইহাজার উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে— এমন প্রত্যাশা সকলের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান

শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬