ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আজিজুল হাকিম তুহিন, বান্দরবান: আলীকদম উপজেলায় পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও বন বিভাগ। যৌথ এ অভিযানে তিনটি ইটভাটাকে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম। এসময় উপস্থিত ছিলেন তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম।

অভিযানকালে UBM ইটভাটাকে ২ লক্ষ টাকা, ABM ইটভাটাকে ৩ লক্ষ টাকা এবং FBM ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এসব জরিমানা আদায় করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের কার্যক্রম বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬