ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন কক্সবাজারে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ জন ধানকাটা শ্রমিক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত আশঙ্কাজনক আরও ২

উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান ,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন আনুমানিক তিন কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর উত্তর দিকে প্রায় ২ কিলোমিটার দূরে এবং বিওপি থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ২ কিলোমিটার ভেতরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।

পরে সন্ধ্যা ৬টার দিকে ভারী বৃষ্টির মধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাকে থামার সংকেত দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর খাকি রঙের মোড়কে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেটে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে কাজ করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১১:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬