ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান, সিদ্ধিরগঞ্জে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাতে কদমতলী, আদমজী বিহারী ক্যাম্প ও আরামবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে একশ’ পুরিয়া হেরোইন ও ৬১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন—বরিশালের হিজলা থানার চরদূর্গাপুর এলাকার ওলিল চৌকিদার (২৬), মুন্সিগঞ্জের গজারিয়া থানার জামালদী গ্রামের ইমরান হোসেন (২৯), সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্পের নাসির ওরফে কালু (৩৫) এবং আরামবাগ এলাকার মাসুদুর রহমান তপন (৩২)।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম সোমবার (৬ অক্টোবর ২০২৫) বিষয়টি নিশ্চিত করে বলেন, “নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে বসবাস করছে। সেই সুযোগে কিছু অসাধু চক্র মাদক ব্যবসা বিস্তারের চেষ্টা চালাচ্ছে। আমরা নিয়মিতভাবে এসব অপরাধ দমনে অভিযান পরিচালনা করছি।

‎তিনি আরও জানান, রবিবার রাতের পৃথক অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান, সিদ্ধিরগঞ্জে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫