ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বছর করে কারাদণ্ড নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ ও চুরির মামলায় ২ জন গ্রেফতার নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১ বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

টেকনাফে বিজিবির অভিযানে ১৭১ রোহিঙ্গা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে আসা ১৭১ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া ও নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে তারা কঠোর নজরদারি চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্পের সীমারেখা অতিক্রম করে টেকনাফ সদরসহ আশপাশের এলাকায় চলাফেরা করছে। কেউ কেউ রাজমিস্ত্রি, জেলে, কাঠমিস্ত্রি বা যানবাহন চালকের পরিচয়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

অভিযান চলাকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্রা ও ২৫টি অটোরিকশা তল্লাশি করে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩ জন শিশুসহ মোট ১৭১ জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়। পরে তাদের পরিচয় যাচাই ও মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে রোহিঙ্গাদের অবৈধ চলাচল রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বছর করে কারাদণ্ড

টেকনাফে বিজিবির অভিযানে ১৭১ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ১২:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫