ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ হাতে গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

মু. অলি উল্লাহ ইয়াছিন,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর মারওয়ান হোসেন বিজয়কে ধারালো অস্ত্রে তিন শতাধিক কোপ দিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি শুভকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১),সিপিসি-৩,নোয়াখালী।

সোমবার(২০ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে বেগমগঞ্জ থানাধীন জমিদারহাট এলাকার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে অভিযান চালিয়ে শুভকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

র‍্যাব জানায়,গ্রেফতার শুভ হাজীপুর ইউনিয়নের রাজা মিয়ার বাড়ির বাসিন্দা। তিনি আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সদস্য ও বেপরোয়া প্রকৃতির সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানানো হয়।

মামলার এজাহার অনুযায়ী,গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের কল্লা মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে শুভসহ কয়েকজন সন্ত্রাসী কিশোর মারওয়ান হোসেন বিজয়ের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তিন শতাধিক কোপ দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত বিজয়কে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে শুভকে আটক করে। গ্রেফতার শুভকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫