ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ যশোরে তাপপ্রবাহ অব্যহত সর্বোচ্চ তাপমাত্রা চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১১ আসামি গ্রেফতার আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সভাপতি মনিরুজ্জামান সরকার, সাধারণসম্পাদক শফিক কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা টেকনাফে পুলিশ পরিচয়ে হোছেন আলী অপহরণের অভিযোগ  রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার শাহরাস্তির খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

কয়েক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রস্তাব পেশ : আইন উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের বিষয়ে অগ্রগতি জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এই সংক্রান্ত প্রস্তাব আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উপস্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের সামনে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করাটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ ছিল। আমাদের প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে এটি রয়েছে। এ বিষয় নিয়ে আমরা অনেক কাজ করেছি। কিছু বিষয়ে কিছু মত ভিন্নতা রয়েছে। এসব নিয়ে একটু আলোচনার প্রয়োজন রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদের পেশ করব। উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে। আমার ধারণা, এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করতে পারব।

আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে কথা বলা হয় এবং হুমকি দেওয়া হয়। এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ইচ্ছেমতো সমালোচনা করছে; হুমকি দেওয়া হচ্ছে। এটা তো ভালো, এটাকে গণতান্ত্রিক উত্তরণ বলা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

কয়েক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রস্তাব পেশ : আইন উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫