ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম: প্রধান উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ স্বাক্ষরের ফলে বাংলাদেশে এক নতুন জন্ম হয়েছে এবং গণঅভ্যুত্থানের কারণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি এই সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের ‘দ্বিতীয় অংশ’ হিসেবে বর্ণনা করেছেন এবং অভ্যুত্থান সফলের পেছনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-তে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে’ এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে ‘আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম’। রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে, সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে জুলাই সনদ।’’

গণঅভ্যুত্থানের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে এবং একইসঙ্গে জুলাই সনদকে অভ্যুত্থানের ‘দ্বিতীয় অংশ’ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

চব্বিশের অভ্যুত্থানে জন্য যারা প্রাণ-রক্ত দিয়েছেন, বক্তব্যের শুরুতে তাদের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন, সেই যোদ্ধাদের প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন, সে কথা বলেন মুহাম্মদ ইউনূস।

কীভাবে দলগুলো ঐক্যমত্যে এসেছে তা তরুণদের জানাতে ‘পাঠ্যপুস্তকে থাকবে’ সেই কথা-ও যোগ করেন তিনি।

দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করলেন, তারা প্রয়োজনে আবার বসেন। ঠিক করেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করে কোনও লাভ নেই।

তিনি আরও বলেন, মানুষ যেন মনে রাখে এই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা সুষ্ঠু নির্বাচন করেছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে। নিজেদের নির্বাচন নিজেরা করবো। কারও এসে আমাদের সোজা করতে হবে না, দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৮:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫