ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর নরসিংদীর শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি: এসপি মিজানুর রহমান শার্শা উপজেলায় কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকসহ এক আটক

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক সোনামসজিদ বিওপির ১টি বিশেষ দল পৃথক ২ টি অভিযানে বিপুল পরিমাণে মাদকসহ ১ জনকে আটক করেছে। বর্তমানে বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্য সজাগ ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ নভেম্বর ২০২৫ তারিখ মধ্যরাত আনুমানিক ১ টা ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক দুই কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। এছাড়াও অপর অভিযানে অদ্য ০৫ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় একই বিওপি হতে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে একশত গজ পশ্চিমে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল একজন চোরাকারবারী আটক করেছে বিজিবি। আটককৃত আসামী হচ্ছে শিবগঞ্জ উপজেলার চরদৌলতপুর গ্রামে মৃত গাউস উদ্দিনের ছেলে মোঃ রুবেল হোসেন (৩৯)। আসামীর কাছ থেকে জব্দকৃত ১০৭ পিস ভারতীয় ইয়াবা এবং ০১টি মোটরসাইকেলসহ (HERO HF- DELUXE 100 CC) আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। অন্যদিকে আটককৃত ফেন্সিডিল জিডি করতঃ ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং ইয়াবাসহ আসামী মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকসহ এক আটক

আপডেট সময় : ০৮:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫