ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা ১০ মিনিটের মধ্যে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন খাগড়াছড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিন সন্ত্রাসী শনাক্ত: সাদিক কায়েমের দাবি নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা হিসেবে উল্লেখ  সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মৎস্যজীবী দলের দোয়া- বিশেষ মোনাজাত বিজেপি প্রার্থীর পরাজয়ের পর টঙ্কে সড়কবাতি অপসারণের ঘটনা ঢাবি কর্মচারী ককটেল বিস্ফোরণে গুরুতর আহত সরকারের ব্যর্থতা প্রমাণিত: জামায়াত নেতা সেলিম উদ্দিনের বক্তব্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবু গ্রেপ্তার ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে

ডেভিলদের অপচেষ্টা সফল হবে না: প্রধান উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পরাজিত শক্তি ফ্যাসিস্ট-টেরোরিস্টদের অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে গণতাান্ত্রিক অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব মন্তব্য করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই— যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। এরইমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহতালার কাছে অন্তরের অন্তস্তল থেকে দোয়া করুন।

উপদেষ্টা বলেন, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই— যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার প্রধান উপদেষ্টার ভাষণ একযোগে সম্প্রচার করছে। অন্যান্য বেসরকারি টেলিভিশনও প্রধান উপদেষ্টার ভাষণ সম্প্রচার করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা

ডেভিলদের অপচেষ্টা সফল হবে না: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৮:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫