ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার ৫ জন আটক : জড়িতদের শাস্তির দাবি পটিয়া মাদরাসার মুহতামিমকে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন যশোরে শিশু আদালতের উদ্বোধন বেনাপোলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ষ্টেশন দখলের জন্য আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি আমতলীতে  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই টেকনাফ হ্নীলায় নুর আহমদ আনোয়ারীর পথসভা পটিয়ায় দিনব্যাপী গণসংযোগে  এনাম: শিক্ষা,ক্রীড়া,কর্মসংস্থান  ও সুশাসনের অঙ্গীকার দ্রুতগতির বাসের ধাক্কা: টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি যশোরের ৬ আসনে ৩০২ গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে সিসি ও পুলিশের বডি ক্যামেরা চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদ, রামগড় উপজেলা শাখা।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রামগড় বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন রিফনের নেতৃত্বে অনুষ্ঠিত এই গণসংযোগে সমর্থক পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তারা বলেন, ওয়াদুদ ভূইয়া পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর কাছে একজন গ্রহণযোগ্য, সৎ ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ২৯৮ আসনের বিএনপি,র প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলেও তারা মন্তব্য করেন।প্রচারণাকালে বাজারের ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শহরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার

ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা

আপডেট সময় : ০৩:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬