ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা ১০ মিনিটের মধ্যে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন খাগড়াছড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিন সন্ত্রাসী শনাক্ত: সাদিক কায়েমের দাবি নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা হিসেবে উল্লেখ  সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মৎস্যজীবী দলের দোয়া- বিশেষ মোনাজাত বিজেপি প্রার্থীর পরাজয়ের পর টঙ্কে সড়কবাতি অপসারণের ঘটনা ঢাবি কর্মচারী ককটেল বিস্ফোরণে গুরুতর আহত সরকারের ব্যর্থতা প্রমাণিত: জামায়াত নেতা সেলিম উদ্দিনের বক্তব্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবু গ্রেপ্তার ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে

বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ।

বুধবার সকালে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য পাওয়া গেছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গতবছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা

বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০২:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬