ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মতলব উত্তরে মেঘনা নদীতে পূর্ব শত্রুতার জেরে মারধর ,নগদ অর্থসহ মালামাল লুট আহত ৩   

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

মতলব উত্তরে মেঘনা নদীতে পূর্ব শত্রুতার জেরে মারধর ,নগদ অর্থসহ মালামাল লুট আহত ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে বাল্কহেড পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র ৫ -৭ জন এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাল্কহেড মালিকের ভাই বিল্লাল হোসেন গুরুতর আহত হয়েছেন এবং বাল্কহেড থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে।

গত ৩১ মার্চ ( মঙ্গলবার) ভোর রাতে উপজেলার বোরচর সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায়, ভুক্তভোগী বাল্কহেড মালিক মোঃ আবুল হোসেন বেপারী মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোরে সিলেট থেকে বালু নিয়ে বাল্কহেড টি চাঁদপুর সদরে আনলোড করে পুনরায় বোরচরের দিকে ফিরছিল। পথিমধ্যে মেঘনা নদীতে পূর্ব পরিকল্পিতভাবে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে আসা একদল সশস্ত্র ব্যক্তি ট্রলারে হামলা চালায়।
জহিরাবাদ ইউনিয়নের চর উমেদের মুক্তার, নুরে আলম ও দেলোয়ারের নেতৃত্বে একদল সশস্ত্র দল
বাল্কহেড থাকা লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং বাল্কহেড মালিকের ভাই মো. বিল্লাল হোসেনের নাকে আঘাত করে রক্তাক্ত জখম করে। ​হামলাকারীরা সাথে থাকা বালু বিক্রির নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা, প্রায় ৩৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন এবং রুপার চেইনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত বিল্লাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন,আমরা এই বিষয়ে একটি অভিযোগ গ্রহন করেছি সঠিক ও সুষ্ঠ  তদন্তের মাধ্যমে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

মতলব উত্তরে মেঘনা নদীতে পূর্ব শত্রুতার জেরে মারধর ,নগদ অর্থসহ মালামাল লুট আহত ৩   

আপডেট সময় : ০৯:৫০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬