মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের তথ্য অনুযায়ী, তারেক রহমানের যশোর সফরের একটি নির্ধারিত শিডিউল রয়েছে।
জানা গেছে, তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছেন। এই কর্মসূচির অংশ হিসেবে তিনি যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
উল্লেখ্য, প্রায় ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।
এ ছাড়া, এই সফরে প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন।
প্রতিনিধির নাম 























