ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির ছয়দফা দাবিতে যশোরে  বিক্ষোভ ও স্মারকলিপি কৃষক খেতমজুর সমিতির ৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে : প্রধানমন্ত্রী বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী শামীম আরা স্বপ্না কে অভিনন্দন জানালেন এমপি শাহজাহান চৌধুরী টেকনাফে অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসবে ইউএনও মিয়ানমারে পাচারকালে ৮৫০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ১১ যশোর শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা উখিয়ার অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি আবু সিদ্দিক গ্রেফতার: র‍্যাব-১৫

যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও তাকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। কন্যাকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফতেপুর গ্রামের নারী-পুরুষ যশোর কোতোয়ালি থানায় হাজির হয়ে কান্নায় ভেঙে পড়েন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতেপুর দাসপাড়া এলাকার বাসিন্দা দেবদাস বিশ্বাসের মেয়ে বৈশাখী রানী (১৫) স্থানীয় ছাতিয়ানতলা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যায়ন করতো। কিছুদিন আগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে কেশবপুর উপজেলার মঙ্গলকোট দাসপাড়া এলাকার কনক কুমার দাস (২২)-এর সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে অভিযুক্ত কনক তাকে বিভিন্ন সময় উত্যক্ত করা এবং বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।

পরিবার জানায়, মেয়েটি প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তাকে অপহরণের হুমকি দেয় এবং তার গতিবিধি অনুসরণ করতে থাকে। গত ৮ এপ্রিল সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় নজরুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে কনক কুমার দাস ও তার অজ্ঞাতনামা সহযোগীরা একটি সাদা রঙের মাইক্রোবাসে করে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অভিযুক্তের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন বলেও অভিযোগ করা হয়েছে। পরিবার আশঙ্কা করছে, মেয়েটিকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ক্ষতি করতে পারে।

এদিকে মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফতেপুর এলাকার নারী-পুরুষ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে কান্নাকাটি করেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান। তাদের অভিযোগ, অপহরণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার একটি সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির

যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই

আপডেট সময় : ১২:২২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬