ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬ সিদ্ধিরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে ফজলুল হক জুয়েল চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২ কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১৫ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সীমান্তে বিজিবির দুই অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ চলাচলের রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন টেকনাফে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ২২ আসামি গ্রেপ্তার যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার

চলাচলের রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর এলাকায় বাইতুল আমান জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে অংশ নেওয়া স্থানীয়রা দীর্ঘদিন ধরে রাস্তা না থাকায় চরম দুর্ভোগের কথা তুলে ধরেন।
ভুক্তভোগীদের অভিযোগ, বাইতুল আমান জামে মসজিদের দেড় শতাংশ জমির পাশাপাশি অতিরিক্ত এক শতাংশ ক্রয়কৃত সম্পত্তি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো চলাচলের রাস্তা পাননি তারা। স্থানীয়দের দাবি, সবুর খান গংয়ের লোকজন একাধিকবার রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
মানববন্ধনে এক ভুক্তভোগী বলেন, “এখানে কোনো অসুস্থ বা গর্ভবতী নারী সহজে চলাচল করতে পারে না। খুব কষ্ট করে যাতায়াত করতে হয়। এমনকি কোনো মৃত ব্যক্তির লাশ নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তিতে পড়তে হয়।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সমস্যার সমাধান এবং একটি চলাচলযোগ্য রাস্তা নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তারা বলেন, এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬

চলাচলের রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬