ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬ সিদ্ধিরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে ফজলুল হক জুয়েল চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২ কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১৫ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সীমান্তে বিজিবির দুই অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ চলাচলের রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন টেকনাফে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ২২ আসামি গ্রেপ্তার যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার

র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি হান্নান মিয়া (৪৪) কে কক্সবাজারে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-১৫।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ এবং র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। দুপুর ৩টা ১০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হান্নান মিয়ার পিতার নাম আব্দুল মালেক। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার প্রফেসর বাড়ি বাইড়া গ্রামে।

র‍্যাব সূত্রে জানা যায়, হান্নান মিয়া মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ডাকাতি মামলার (মামলা নং-০৭, তারিখ ০৬ এপ্রিল ২০২৬, ধারা ৩৯৪, পেনাল কোড ১৮৬০) তিন নম্বর আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬

র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬