ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬ সিদ্ধিরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে ফজলুল হক জুয়েল চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২ কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১৫ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সীমান্তে বিজিবির দুই অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ চলাচলের রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন টেকনাফে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ২২ আসামি গ্রেপ্তার যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার

চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

রবিবার (১৯ এপ্রিল) কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশক্রমে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিংগা এলাকার মাতামুহুরী নদী পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।

অভিযানকালে একটি স্ক্যাভেটর, একটি বেলচা, একটি কোদাল, ১৫ লিটার ডিজেল এবং একটি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় এফআইআর নং-২৬, জিআর নং-১৪৭ মূলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬

চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২

আপডেট সময় : ১১:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬