আলোকিত কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ও সিআর ০২টি পরোয়ানাভুক্ত ০২ জন, চুরির মামলার ০১ জন আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত আরও ০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মোট ০৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৮ই এপ্রিল ২০২৬ দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। এসময় সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসুম (৪০), পিতা: মৃত আঃ মোতালেব স্বর্ণকার, গ্রাম: বাগমারা, থানা: সিদ্ধিরগঞ্জ; নিলয় আহম্মেদ নয়ন, পিতা: শেখ জাহিদুল ইসলাম, এলাকা: বর্মাশীল উচা ব্রীজের পশ্চিম পাশ; মোঃ ইয়াসিন (২৬), পিতা: মৃত আঃ শুক্কুর আলী, সাং: আটি ওয়াবদা কলোনী, বউ বাজার; মোঃ রকি (৩০), পিতা: খলিল, সাং: আটি ওয়াবদা কলোনী, বউ বাজার; আব্দুল কাদির (৪৪), পিতা: মৃত ইদ্রিস আলী, সাং: সুমির পাড়া বিহারী কলোনী; এবং শামীম হোসেন (২৭), পিতা: আঃ খালেক, সাং: মিজমিজি পশ্চিমপাড়া খর্দ্দোঘোষপাড়া। সকলের ঠিকানা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং চুরি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করছি। তিনি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
P
সংবাদ শিরোনাম ::
অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১১:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- ১২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















