ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগড়ে গুণগত মানসম্পন্ন বীজ, চারা ও কলম উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফের পাহাড়ে তিন যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য যশোরে এসএসসি পরীক্ষা শুরু, বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির ছয়দফা দাবিতে যশোরে  বিক্ষোভ ও স্মারকলিপি কৃষক খেতমজুর সমিতির ৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে : প্রধানমন্ত্রী বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী শামীম আরা স্বপ্না কে অভিনন্দন জানালেন এমপি শাহজাহান চৌধুরী টেকনাফে অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসবে ইউএনও

ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রি, মোবাইল কোর্টে ৭ হাজার টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ: ‎নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎সোমবার (২০ এপ্রিল ২০২৬) র‍্যাব-১১ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

‎জানা যায়, ফতুল্লা থানাধীন ফাজিলপুর কয়লার মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল বিক্রি করে আসছিল মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হয়।

‎র‍্যাব জানায়,বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অবৈধভাবে জ্বালানি তেল বাজারজাতকরণের বিরুদ্ধেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামগড়ে গুণগত মানসম্পন্ন বীজ, চারা ও কলম উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রি, মোবাইল কোর্টে ৭ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬