ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগড়ে গুণগত মানসম্পন্ন বীজ, চারা ও কলম উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফের পাহাড়ে তিন যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য যশোরে এসএসসি পরীক্ষা শুরু, বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির ছয়দফা দাবিতে যশোরে  বিক্ষোভ ও স্মারকলিপি কৃষক খেতমজুর সমিতির ৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে : প্রধানমন্ত্রী বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী শামীম আরা স্বপ্না কে অভিনন্দন জানালেন এমপি শাহজাহান চৌধুরী টেকনাফে অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসবে ইউএনও

যশোর শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল।

সোমবার বিকেলে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম ভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে শার্শা বাজারে মহাসড়কের উপর একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে সংগঠনটি।

শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়।

প্রস্তুতি সভায় বিশেষ আলোচক ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর শাখার সদস্য সচিব ওমর ফারুকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা জানান, আগামী ২৭ এপ্রিল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা উপজেলায় আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামগড়ে গুণগত মানসম্পন্ন বীজ, চারা ও কলম উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোর শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা

আপডেট সময় : ১১:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬